ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন, ১৪৩২, ১০ মার্চ ২০২৬
নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
১০ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি |
শেরপুরের নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষ দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামিম।অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সাংবাদিক শফিউল আলম লাভলু,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
জেলার খবর