ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন, ১৪৩২, ১০ মার্চ ২০২৬
হালুয়াঘাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
বিশেষ প্রতিবেদন || Special Report
১০ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
হালুয়াঘাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
এম,এ মালেক | হালুয়াঘাট |
"দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো"এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১০ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন,"যেকোনো দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। বর্তমান সরকার দুর্যোগ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:সহকারী কমিশনার (ভূমি) জান্নাত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সহহালুয়াঘাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত: র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত"দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো"এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন,যেকোনো দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। বর্তমান সরকার দুর্যোগ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সহকারী কমিশনার (ভূমি) জান্নাত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল অগ্নিকাণ্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জীবন রক্ষার্থে করণীয় বিষয়ক একটি বাস্তবমুখী মহড়া প্রদর্শন করে।
জেলার খবর