ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন, ১৪৩২, ১০ মার্চ ২০২৬
নকলায় ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করলেন সংসদ সদস্য
বিশেষ প্রতিবেদন || Special Report
১০ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নকলায় ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করলেন সংসদ সদস্য
শেরপুর প্রতিনিধি |
শেরপুরের নকলায় পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দুস্থ, অসহায়, দুর্যোগে আক্রান্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ডিডিএম) এর আয়োজনে বিতরণ কার্যাক্রম বাস্তবায়ন করেন উপজেলার ৪নং গৌড়দ্বার ইউনিয়ন পরিষদ কার্যালয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।এমপি প্রকৌশলী ফাহিম চৌধুরী বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। ঈদকে সামনে রেখে এসব সহায়তা তাদের মাঝে কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে আশা প্রকাশ করছি।
জেলার খবর