ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফাল্গুন, ১৪৩২, ১২ মার্চ ২০২৬

মধুপুরে পবিত্র ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ

বিশেষ প্রতিবেদন || Special Report

১১ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

মধুপুরে পবিত্র ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ

আলকামা সিকদার | টাঙ্গাইল |

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ (VGF) চাল বিতরণ করা হয়েছে। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে বেরীবাইদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা জুবায়ের হোসেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব আল রানা, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য আব্দুল আজিজ, নুর ইসলাম, রুবেল রিছিল'সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা যায়, ইউনিয়নের তালিকাভুক্ত ১ হাজার ৩৮০ জন সুবিধাভোগীর মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে উন্নতমানের চাল প্রদান করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন বলেন, “সরকার সব সময় অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে রয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যাতে দরিদ্র মানুষ কিছুটা স্বস্তি নিয়ে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই ভিজিএফ কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হচ্ছে।চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।উপকারভোগী হালিমা বেগম (৪৫) বলেন, আমরা গরিব মানুষ, সংসার চালানো খুব কষ্ট। ঈদের আগে সরকারের দেওয়া এই ১০ কেজি চাল পেয়ে অনেক উপকার হলো।আরেক সুবিধাভোগী ছাহেরা বেগম (৫৮) বলেন, রমজান মাসে সংসারের খরচ বেড়ে যায়। তার ওপর ঈদ সামনে। এই চাল পেয়ে খুব ভালো লাগছে। সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।ঈদের আগে সরকারি এই সহায়তা পেয়ে ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে স্বস্তি ও আনন্দের ছাপ দেখা গেছে। স্থানীয়রা মনে করছেন, এমন মানবিক উদ্যোগ নিম্ন আয়ের মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।

জেলার খবর

play storeapp store