ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফাল্গুন, ১৪৩২, ১২ মার্চ ২০২৬
হটাৎ উপজেলায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী,যা পেলেন
বিশেষ প্রতিবেদন || Special Report
১১ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
হটাৎ উপজেলায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী,যা পেলেন
মোঃ সজল আলী | মানিকগঞ্জ প্রতিনিধি |
ঘড়ির কাঁটা ঠিক সকাল ৯টা ছুঁতেই কোনো ধরনের প্রটোকল বা পূর্বঘোষণা ছাড়াই মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে হাজির হন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করতে বুধবার (১১ মার্চ) তিনি এ আকস্মিক পরিদর্শন করেন।মন্ত্রী নিজের গাড়ীর পতাকাটি কাপড় দিয়ে ঠেকে উপজেলা পরিষদের নির্বাহী অফিসারে খায়রুন নাহারের রুমে সরাসরি ঠুকেন। এসময় নিজে তার পরিচয় দেন এবং ইউএনও'র পাশের চেয়ারে বসেন। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পরিষদের সকল কর্মকর্তাদের সালাম পৌঁছে দেন। তারা তার সাথে কুশল বিনিময় করেন।
আকস্মিক পরিদর্শনে এসে উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা (পিআইও) ও স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীকে অনুপস্থিতি পান প্রতিমন্ত্রী মো. বারী। এসময় তিনি ফোন করে তাদের কাছে অনুপস্থিতির কারণ জানতে চান। পরে তাদেরকে যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেন।হঠাৎ প্রতিমন্ত্রীর আগমনে কিছুটা চমকে গেলেও কাকতালীয়ভাবে উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রায় সব দপ্তরেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তখন নিজ নিজ কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি সরকারি অফিসে সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।উপজেলা পরিষদের নির্বাহী অফিসারে খায়রুন নাহার জানান, মন্ত্রী কোন ধরনের প্রটোকল ছাড়াই সরাসরি আমার রুমে প্রবেশ করেন। তিনি পরবর্তীতে উপস্থিত সকল কর্মকর্তাদের নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।
জেলার খবর