ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফাল্গুন, ১৪৩২, ১২ মার্চ ২০২৬
নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী, দোয়া ও ইফতার অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
১১ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী, দোয়া ও ইফতার অনুষ্ঠিত
সঞ্জয় শীল | নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাবেক সংসদ সদস্য মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের ৯ম মৃত্যু বাষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া -০৫, নবীনগরের ৪ বারের সংসদ সদস্য ছিলেন।বুধবার (১১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আউটডোর মাঠে নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের ব্যানারে এটি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের একমাত্র সন্তান, সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারি কাজী মো. নাজমুল হোসেন তাপস ও প্রধান মেহমান আমজাদ হোসেন আশরাফী। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মাইনু উদ্দিন মাইনু, সাবেক পৌর কাউন্সিলর মো. আবু তাহের, সাবেক পৌর কাউন্সিলার মো. আবু সাইদ, পৌর যুব দল নেতা আলী আলী আজ্জম, জেলা বিএনপি'র সাবেক সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রুবেল, সিরাজুল ইসলামসহ অন্যান্যরা।এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক চেয়ারপার্সন ও দেশের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া'র আত্মার শান্তি কামনায় দোয়া ও নির্বাচন পরবর্তী উপজেলার সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা শেষে সুন্দর নবীনগরের প্রত্যাশায় বক্তব্য প্রদান করেন কাজী মো. নাজমুল হোসেন তাপস।
জেলার খবর