ঢাকা, শুক্রবার, ২৭ ফাল্গুন, ১৪৩২, ১৩ মার্চ ২০২৬
র্যাব-৯ এর অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি পঙ্খী আলী গ্রেফতার
বিশেষ প্রতিবেদন || Special Report
১২ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
র্যাব-৯ এর অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি পঙ্খী আলী গ্রেফতার
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
র্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি পঙ্খী আলী (৪৩) গ্রেফতার হয়েছে। বুধবার ১১ মার্চ রাতে জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র্যাব সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ কলিমাবাদ এলাকার সৌদি প্রবাসী এক নারীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে পঙ্খী আলীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ভিডিও কলে কথা বলার সময় প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীর কিছু ব্যক্তিগত ছবি স্ক্রিনশট করে নিজের কাছে রেখে দেয় সে।
এরপর সেই অশ্লীল ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে পঙ্খী আলী। সম্মানহানির ভয়ে ভুক্তভোগী প্রথমে সৌদি আরব থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ২০০ রিয়াল (প্রায় ৬,৬০০ টাকা) পাঠান। পরে বিভিন্ন সময়ে মোট ২ লাখ ২১ হাজার টাকা আদায় করে অভিযুক্ত।তবে পুনরায় ৫ লাখ টাকা দাবি করলে ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানালে গত ১৪ নভেম্বর ২০২৫ তারিখে অভিযুক্ত ভুক্তভোগীর অশ্লীল ছবি তার আত্মীয়-স্বজনদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।পরে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি পঙ্খী আলীকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জেলার খবর