ঢাকা, শুক্রবার, ২৭ ফাল্গুন, ১৪৩২, ১৩ মার্চ ২০২৬
রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাজী জসিম উদ্দীন
বিশেষ প্রতিবেদন || Special Report
১২ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাজী জসিম উদ্দীন
নিজস্ব প্রতিবেদক |
রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তরুণদের পছন্দের উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হজী মোঃ জসিম উদ্দীন।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ রাজনীতিবিদ ও সমাজ সেবক রূপগঞ্জ উপজেলার বিএনপি নেতা হাজী মোঃ জসিম উদ্দীন।হাজী মোঃ জসিম উদ্দীন নিঃস্বার্থ সমাজসেবা ও দূর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার ব্যক্ত করে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রূপগঞ্জের সকল ভোটারসহ আপামর জনসাধারনের দোয়া ও সমর্থন প্রত্যাশা কামনা করেছেন।এদিকে এই সমাজসেবক বর্তমানে ছোট থেকে বড় তথা পুরো রুপগঞ্জে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় একজন ব্যক্তি হয়ে উঠেছেন তিনি।
এই তরুণ প্রজন্মের সমাজসেবক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জসিম উদ্দীন সাংবাদিকদের জানান, মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সুখী-সুন্দর সমাজ বিনির্মানে সর্বপ্রথম রুপগঞ্জ উপজেলা পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। তারই ধারাবাহিকতায় উপজেলার সকল ইউনিয়ন গুলোকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তাকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ওয়ার্ড থেকে ইউনিয়ন ও উপজেলার সকল ভোটারদের প্রতি তিনি আহ্বান জানান।পারিবারিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত রুপগঞ্জ ইউনিয়নের পূর্বাচল ৪নং ওয়ার্ডের উত্তর ব্রাহ্মণখালী গ্রামের সিরাজুল মিয়া কৃতি সন্তান জসীমউদ্দীন। তিনি ১৯৯০ সালে ছাত্রদলে যোগ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র রাজনীতি শুরু করেন। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ১৭ বছরে ৯টি নাম্বার আসামি করে ২ বার কারাবন্দি হয়ে জেল খেটেছেন তিনি। এখানেই শেষ নয় হাজী জসীম উদ্দীনের ২টি খাবারের হোটেল এন্ড রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠানসহ তার নিজস্ব বসত বাড়ি ও দলীয় অফিস ভাঙচুর করে নিজ এলাকায় প্রবেশ করতে দেয়নি ফ্যাসিস্ট আওয়ামীলীগ। তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমল থেকে বিএনপি'র বিভিন্ন পোস্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি সাবেক সহ-সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জাসাস এবং সাবেক সহ সভাপতি রূপগঞ্জ উপজেলা জাসাস, কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি সৌদি আর পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির যুবদলসহ সাবেক সভাপতি সৌদি আরব মহানগর যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। বর্তমানে রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা হিসেবে কাজ করছেন। তিনি বিগত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে অক্লান্ত পরিশ্রম করে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে সংসদ সদস্য হিসেবে বিজয় করেছেন। তারই ধারাবাহিকতায় রুপগঞ্জ উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে সাধারণ জনগণের পাশে থাকতে চান। তিনি নির্বাচনে জয়যুক্ত হলে রুপগঞ্জ উপজেলার সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করে রুপগঞ্জকে একটি মডেল রূপগঞ্জ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।অত্র এ রুপগঞ্জ উপজেলার উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ রুপগঞ্জ উপজেলা হিসাবে গড়ে তুলার প্রতিশ্রুতি দিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিয়ে গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা-বোনসহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।এসময় সকলের নিকট তাকে সমর্থন দিয়ে উপজেলার মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিতে সকলের প্রতি দোয়া প্রত্যাশা কামনা করেন তিনি।
জেলার খবর