ঢাকা, শুক্রবার, ২৭ ফাল্গুন, ১৪৩২, ১৩ মার্চ ২০২৬
গঙ্গাচড়ায় প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল
বিশেষ প্রতিবেদন || Special Report
১২ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
গঙ্গাচড়ায় প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুড়িয়া দরবার শরিফের পীর সাহেব রুহুল মাহমুদ (ওজায়ের) পীর সাহেব, রংপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক লক্ষীটারী ইউনিয়ন চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান মাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ এবং গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য, আত্মসংযম এবং তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে ইবাদত-বন্দেগি বৃদ্ধি ও মানবসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান তারা।আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানটির আয়োজন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মেহেরুজ্জামান জেপলিন। তিনি বলেন, প্রবাসে থাকলেও নিজ এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকতে এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। স্থানীয়রা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।
জেলার খবর