ঢাকা, শুক্রবার, ২৭ ফাল্গুন, ১৪৩২, ১৩ মার্চ ২০২৬
ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
১২ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফজল উদ্দিন | ছাতক প্রতিনিধি |
সুনামগঞ্জের ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ১২ মার্চ, কলেজ প্রাঙ্গণে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌর যুবদল নেতা নাহিয়ান ইসলাম, কালারুকা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী যুবদল নেতা রবিউল ইসলাম এবং ইসলামপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ দিলোয়ার হোসেন।
অনুষ্ঠানে ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা আজরাফ হোসেন সানজিদ তাঁর বক্তব্যে বলেন,আমাদের ছাত্র রাজনীতি দেশের ও দলের মঙ্গলের জন্য করতে হবে। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে দেশের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালারুকা ইউনিয়ন ছাত্রদল সভাপতি লাভলু আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা রায়হান আহমদ, তাওহিদুল ইসলাম নাঈম, মাহফুজ আহমদ, সালেহ আহমদ ও খোকন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন খুরমা উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা আতিকুর রহমান ও অলিউর রহমান অভি এবং নোরাই ইউনিয়ন ছাত্রদল নেতা মাহফুজ আহমদ।ছাতক সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রামিম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমদ ইমন ও ছাত্রদল নেতা নোমান। পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মিনহাজুর রহমান সায়েম, সিয়াম আহমদ, সোহান আহমদ ও মুহিবুর রহমান মুন্না। এছাড়া কলেজ ছাত্রদলের সাধারণ সদস্য ও অন্যান্য কর্মীরাও অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কালারুকা ইউনিয়ন যুবদলের নেতা রবিউল ইসলাম। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জেলার খবর