ঢাকা, শুক্রবার, ২৭ ফাল্গুন, ১৪৩২, ১৩ মার্চ ২০২৬
গঙ্গাচড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নি/হ/ত
বিশেষ প্রতিবেদন || Special Report
১২ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
গঙ্গাচড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নি/হ/ত
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাহুল (১৫) নামে মানসিক ভারসাম্যহীন এক কিশোর নিহত হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে গঙ্গাচড়া বাজারের জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল উপজেলার ভুটকা এলাকার মান্নান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে গঙ্গাচড়া থানা মোড়ের দিকে আসা একটি ট্রাক জিগাতলা এলাকায় পৌঁছালে রাহুল ট্রাকটির পেছনে লটকে পড়ে। একপর্যায়ে সে ট্রাক থেকে সড়কে পড়ে গেলে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে মরদেহ থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জেলার খবর