ঢাকা, শনিবার, ২৮ ফাল্গুন, ১৪৩২, ১৪ মার্চ ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃ/ত্যু

বিশেষ প্রতিবেদন || Special Report

১৩ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃ/ত্যু

নেত্রকোনা প্রতিনিধি |

নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আকাশ মিয়া ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ধানক্ষেতের পাশে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। তার শরীরে বজ্রপাতে মৃত্যুর লক্ষণ পাওয়া গেছে।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, বিষয়টি পুলিশ জেনেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেলার খবর

play storeapp store