ঢাকা, শনিবার, ২৮ ফাল্গুন, ১৪৩২, ১৪ মার্চ ২০২৬

কক্সবাজার উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৮০ হাজার ই/য়া/বা উদ্ধার

বিশেষ প্রতিবেদন || Special Report

১৩ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

কক্সবাজার উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৮০ হাজার ই/য়া/বা উদ্ধার

জামাল উদ্দীন | কক্সবাজার জেলা প্রতিনিধি |

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৩ লাখ ৮০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৪০ লাখ টাকা।বিজিবি সূত্রে জানা যায়, ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে।

টহল দলটি সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে প্রায় ৩ কিলোমিটার উত্তর দিকে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এসময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নীল প্লাস্টিকের বস্তার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো ৩৮ কাট বা মোট ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য,কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

জেলার খবর

play storeapp store