ঢাকা, শনিবার, ২৮ ফাল্গুন, ১৪৩২, ১৪ মার্চ ২০২৬

প্রাক্-কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়,খুঁটি ভেঙে ক্ষতিগ্রস্ত ৩ ট্রান্সফরমার

বিশেষ প্রতিবেদন || Special Report

১৩ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

প্রাক্-কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়,খুঁটি ভেঙে ক্ষতিগ্রস্ত ৩ ট্রান্সফরমার

মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |

মৌলভীবাজারের কমলগঞ্জে আকস্মিক প্রাক্-কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টিতে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে অন্তত তিনটি ট্রান্সফরমারসহ বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রায় এক ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির তাণ্ডবে বিভিন্ন স্থানে গাছের ডাল ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ে এবং কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে যায়।

এতে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়।বিশেষ করে শমশেরনগর বাজারের সবুজবাগ আবাসিক এলাকায় তিনটি ট্রান্সফরমার ভেঙে রাস্তায় পড়ে যায়। এছাড়া উপজেলার আরও কয়েকটি স্থানে ট্রান্সফরমার ও বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।ঝড়ের কারণে দুপুর থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।এদিকে ঝড় থেমে যাওয়ার পরপরই পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও ট্রান্সফরমার মেরামতের কাজ শুরু করেছেন।মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ বলেন, “কালবৈশাখী ঝড়ে কয়েকটি স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় ট্রান্সফরমারসহ বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। দ্রুত মেরামতের কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

জেলার খবর

play storeapp store