ঢাকা, শনিবার, ২৮ ফাল্গুন, ১৪৩২, ১৪ মার্চ ২০২৬

ইন্দুরকানী উপজেলা ফের ‘জিয়ানগর’ নামে নামকরণের গেজেট প্রকাশ

বিশেষ প্রতিবেদন || Special Report

১৩ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ইন্দুরকানী উপজেলা ফের ‘জিয়ানগর’ নামে নামকরণের গেজেট প্রকাশ

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি |

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় পরিবর্তন করে ‘জিয়ানগর উপজেলা’ নামকরনের গেজেট প্রকাশিত হয়েছে।স্থানীয় সরকার বিভাগ থেকে দশই মার্চ উপ-সচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের কাছে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, ২০২৫ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রজ্ঞাপনটি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিতভাবে জারি করেছেন।

জানা যায়,পিরোজপুর সদর উপজেলার পারেরহাট, বালিপাড়া ও পত্তাশী ইউনিয়নের ১২৮.৬৭ বর্গকিলোমিটার এলাকায় ১৯৭৬ সালে গঠিত হয় ইন্দুরকানী থানা। ২০০১ সালে বিএনপি জোট ক্ষমতায় আসার পর পিরোজপুর-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রস্তাবনায় ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্দুরকানী কলেজ মাঠে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ‘জিয়ানগর’ উপজেলা নামে নতুন উপজেলা ঘোষণা করেন।এরপর ২০১৭ সালের ৯ জানুয়ারী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৩তম সভায় পিরোজপুরের ৭ম উপজেলা জিয়ানগরের নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা হিসেবে নাম করনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এবং পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ইং তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ (উপজেলা-১ শাখা) এর জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে 'ইন্দুরকানী উপজেলা' নামকরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।পরবর্তীতে, ২০২৪ সালের ৫ আগষ্ট আ.লীগ সরকারের পতনের পর একই বছরের ৫ সেপ্টেম্বর আমি অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মাননীয় উপদেষ্টা জনাব এ এফ হাসান আরিফের কাছে 'ইন্দুরকানী' নাম পরিবর্তন করে পুনরায় জিয়ানগর উপজেলা' করণের দাবি নিয়ে জিয়ানগরের ৩ হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত একটি স্মারক মন্ত্রণালয়ে জমা দেন পিরোজপুর- ১ আসনের বর্তমান এমপি মাসুদ সাঈদী।প্রথম যখন উপজেলা ঘোষণা করা হয়-তখন এ উপজেলার আয়তন ছিল ৯২.৫৫ বর্গ কিলোমিটার। বর্তমানে এর আয়তন ২ কিলোমিটার বেড়ে ৯৪ বর্গ কিলোমিটার হয়েছে।জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: আলমগীর কবির মান্নু বলেন, পুনরায় জিয়ানগর নাম ফিরে পাওয়ায় দলের নেতাকর্মীসহ আমরা সবাই আনন্দিত। এজন্য আমরা জিয়ানগর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই।

জেলার খবর

play storeapp store