ঢাকা, রবিবার, ২২ চৈত্র, ১৪৩২, ৫ এপ্রিল ২০২৬

ঝিনাই নদী রক্ষায় জামালপুরে মানববন্ধন: ১৩৩ কিলোমিটার নদী খননের দাবি

বিশেষ প্রতিবেদন || Special Report

১৪ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ঝিনাই নদী রক্ষায় জামালপুরে মানববন্ধন: ১৩৩ কিলোমিটার নদী খননের দাবি

মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |

​নদী বাঁচাও, মানুষ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে জামালপুরে ঝিনাই নদী রক্ষার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে জামালপুর সদরের ঝিনাই ব্রিজ এলাকায় এই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), জামালপুর জেলা শাখা।

​মানববন্ধনে বক্তারা ঝিনাই নদীর বর্তমান করুণ দশা তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান: এক সময়ের প্রমত্তা ঝিনাই নদী বর্তমানে পলি জমে ভরাট হয়ে মরা খালে পরিণত হয়েছে। ​নদীর বিশাল অংশ দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। তীর ভরাট করে আবাদি জমি ও বসতি তৈরি করায় নদীটি মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার পথে। নদী শুকিয়ে যাওয়ায় স্থানীয় কৃষি, জীববৈচিত্র্য এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে। ​কর্মসূচিতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ‘ধরা’ জামালপুর জেলার সদস্য সচিব এবং এসপিকে-র প্রধান নির্বাহী মোঃ এনামুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমির উদ্দিন । ​গবেষক মোঃ মশিউল আলিম বাবলু তার বক্তব্যে বলেন, "ঝিনাই নদী আজ অস্তিত্ব সংকটে। নদীর বুক দখল করে যারা স্থাপনা তৈরি করছে, তারা পরিবেশের অপূরণীয় ক্ষতি করছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে ১৩৩ কিলোমিটার নদী খনন করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়া হোক।​অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন: জাইদা বেগম শ্যামা, যুগ্ম আহবায়ক, ধরা (জামালপুর শাখা) ও সভানেত্রী, জিগাতলা অপরূপা মহিলা উন্নয়ন সমিতি। মোঃ মনিরুজ্জামান খান, অধ্যক্ষ, জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।সভাপতির বক্তব্যে বলেন- ​১)অবিলম্বে ঝিনাই নদীর ১৩৩ কিলোমিটার এলাকা পুনঃখনন করা।২)নদী তীরের সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করা। ৩)নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করে কৃষি ও পরিবেশ রক্ষা করা। ​মানববন্ধনে স্থানীয় পরিবেশবাদী কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং নদীর তীরবর্তী সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত সকলেই ঐক্যবদ্ধভাবে নদী রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

জেলার খবর

play storeapp store