ঢাকা, রবিবার, ২৯ ফাল্গুন, ১৪৩২, ১৫ মার্চ ২০২৬

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ প্রতিবেদন || Special Report

১৪ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর প্রতিনিধি |

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের উদ্বুদ্ধ করতে পিরোজপুরে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান শুরু হয়। জেলা ও দায়রা জজের বাসভবন এবং প্রবীণ পার্ক সংলগ্ন জরাজীর্ণ পুকুর পরিষ্কারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।অভিযানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও পিরোজপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আখতারুজ্জামান শেখ রাহাত, সাবেক জেলা ছাত্রদল সভাপতি খাইরুজ্জামান বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন,এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় পিরোজপুরেও ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত অভিযান শুরু করা হয়েছে। প্রতি শনিবার এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।তিনি আরও বলেন, “পিরোজপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সকল অংশীজনের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তুলতে চাই। সবাই একসাথে কাজ করলে অবশ্যই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”এ ছাড়া জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক এবং বিএনপি জেলা সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাংবাদিকদের সাথে তাদের মতামত ব্যক্ত করেন।অভিযানে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, পানি জমে থাকার স্থান পরিষ্কার এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

জেলার খবর

play storeapp store