ঢাকা, রবিবার, ২৯ ফাল্গুন, ১৪৩২, ১৫ মার্চ ২০২৬

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন মাহফুজ উন নবী ডন

বিশেষ প্রতিবেদন || Special Report

১৪ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন মাহফুজ উন নবী ডন

শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন।শনিবার (১৪ মার্চ) দুপুরে স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর ছাড়াও দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া এডভোকেট মাহফুজ উন নবী ডন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে তিনি রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হন। বর্তমানে তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলার খবর

play storeapp store