ঢাকা, রবিবার, ২৯ ফাল্গুন, ১৪৩২, ১৫ মার্চ ২০২৬

ঝিনাইদহে সংঘর্ষে কৃষকদল নেতা নি/হ/ত,৫১ জনের বিরুদ্ধে মা/ম/লা

বিশেষ প্রতিবেদন || Special Report

১৪ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ঝিনাইদহে সংঘর্ষে কৃষকদল নেতা নিহত,৫১ জনের বিরুদ্ধে মামলা

নাজমুস সাকিব | ঝিনাইদহ |

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কৃষকদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় ৫১ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। দুপুরের দিকে ইফতারের আয়োজনকে কেন্দ্র করে নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে অন্তত আটজন আহত হন।আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত কৃষকদল নেতা তরু মিয়াকে পরে ঢাকায় পাঠানো হলে রাত ৮টার দিকে তিনি মারা যান। নিহত তরু মিয়া ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।এদিকে শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে তরু মিয়ার লাশ ঝিনাইদহ মর্গ থেকে নিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হামদহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।নিহতের ছেলে শীপন মিয়া শনিবার সকালে ঝিনাইদহ সদর থানায় ৫১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।অন্যদিকে জেলা জামায়াতের নেতারা দাবি করেছেন, তরু মিয়ার মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে। শনিবার দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও দোকানপাট ভাঙচুর করা হচ্ছে।ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল শেখ বলেন, ঘটনার পর একটি মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

জেলার খবর

play storeapp store