ঢাকা, রবিবার, ২৯ ফাল্গুন, ১৪৩২, ১৫ মার্চ ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদন || Special Report

১৪ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক বাপ্পী | ঠাকুরগাঁও প্রতিনিধি |

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে র‍্যালী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ মার্চ ২০২৬) নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, মশার বিস্তার রোধ করি এই স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়।কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‍্যালী বের করা হয়।

র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানিতে মশার বংশবিস্তার রোধ করা এবং সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আনিছুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাশার মোঃ সায়েদুজ্জামান সোহাগ সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিচ্ছন্নতা ও জনসচেতনতা। সবাই নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখলে এবং কোথাও পানি জমে থাকতে না দিলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমে আসবে। এজন্য সবাইকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

জেলার খবর

play storeapp store