ঢাকা, রবিবার, ২৯ ফাল্গুন, ১৪৩২, ১৫ মার্চ ২০২৬

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃ/ত্যু

বিশেষ প্রতিবেদন || Special Report

১৪ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃ/ত্যু

গোপালগঞ্জ |

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদুল মোল্লা (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাজিদুল মোল্লা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজিদুল তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে তারা দ্রুতগতিতে জিকজ্যাক স্টাইলে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সাজিদুল মোল্লার মৃত্যু হয়।এ সময় তার সঙ্গে থাকা একই গ্রামের জাকির হোসেন মোল্লার ছেলে বাঁধন মোল্লা (২০) ও মজিবর শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২০) গুরুতর আহত হন।খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলার খবর

play storeapp store