ঢাকা, রবিবার, ২৯ ফাল্গুন, ১৪৩২, ১৫ মার্চ ২০২৬
গঙ্গাচড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন || Special Report
১৪ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
গঙ্গাচড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরের গঙ্গাচড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।শনিবার (১৪ মার্চ) বিকেলে গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গঙ্গাচড়া শাখা।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঙ্গাচড়ার সংগঠক শাহজালাল শ্রাবণের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঙ্গাচড়া উপজেলা ইউনিটের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মিসবাহুল ইসলাম ফাহিম ও মুহাইমিনুল ইসলাম আহাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির তাজউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির প্রতিনিধি আশিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি রিফাত চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি ইউনুস আলী এবং গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার মুত্তালিব হোসেন।এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান দুলু, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞা, স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের এইচআর ম্যানেজার রেজাউল করিম রাযী, সাউদপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রোকনুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আসাদুল হকসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা।অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।
জেলার খবর