ঢাকা, সোমবার, ১ চৈত্র, ১৪৩২, ১৬ মার্চ ২০২৬
মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত
বিশেষ প্রতিবেদন || Special Report
১৫ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (১৫ মার্চ) রবিবার মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৬।এ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।এ সময় তিনি বলেন, ভোক্তাদের নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা জরুরি। পণ্য কেনার সময় মান, মূল্য, মেয়াদ ও ওজন ঠিক আছে কিনা তা যাচাই করা উচিত। এছাড়া দোকানিকেও সৎ ও দায়িত্বশীল হতে হবে। সঠিক ওজন, নির্ধারিত মূল্য এবং ভালো মানের পণ্য বিক্রি করা তাদের কর্তব্য।এছাড়াও সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মো: আল-আমিন, মৌলভীবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মো: জালাল উদ্দিন, প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলার খবর