ঢাকা, সোমবার, ১ চৈত্র, ১৪৩২, ১৬ মার্চ ২০২৬
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে র্যাব-৯ এর অভিযানে ২১১ বোতল বিদেশি ম/দ উদ্ধার
বিশেষ প্রতিবেদন || Special Report
১৫ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে র্যাব-৯ এর অভিযানে ২১১ বোতল বিদেশি ম/দ উদ্ধার
শফিকুল ইসলাম শফিক | সুনামগঞ্জ |
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় র্যাব-৯ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় জড়িত সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের আমড়াগাঁও এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।উদ্ধার করা মদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পলাতক অজ্ঞাত ২-৩ জন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধারকৃত আলামত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহীদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলার খবর