ঢাকা, সোমবার, ১ চৈত্র, ১৪৩২, ১৬ মার্চ ২০২৬

নীলফামারী জেনারেল হাসপাতালে e-Appointment সিস্টেম চালুর প্রস্তুতিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদন || Special Report

১৫ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

নীলফামারী জেনারেল হাসপাতালে e-Appointment সিস্টেম চালুর প্রস্তুতিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ রানা | স্টাফ রিপোর্টার |

নীলফামারীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে e-Appointment সিস্টেম চালুর লক্ষ্যে হাসপাতালের প্রশাসনিক ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য একটি প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণে নীলফামারী জেনারেল হাসপাতালের প্রায় ২০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। ঢাকা থেকে আগত স্বাস্থ্য অধিদপ্তরের MIS ইউনিটের ৫ সদস্যের একটি দল প্রশিক্ষণ পরিচালনা করেন এবং অংশগ্রহণকারীদের সামনে সিস্টেমটির লাইভ ডেমোনস্ট্রেশন উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহেল মাফি।জেলা প্রশাসক বলেন, e-Appointment সিস্টেম চালু হলে রোগীদের জন্য ডাক্তার দেখানোর প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল হবে এবং হাসপাতালে রোগী ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। তিনি এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।স্বাস্থ্য অধিদপ্তরের MIS ইউনিট এবং ব্রিটিশ কাউন্সিলের অংশীদারিত্বে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে নাগরিকরা নীলফামারী জেনারেল হাসপাতাল ও সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ পাবেন।

জেলার খবর

play storeapp store