ঢাকা, সোমবার, ১ চৈত্র, ১৪৩২, ১৬ মার্চ ২০২৬
সুনামগঞ্জ পৌর শহরে দুটি ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
১৫ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জ পৌর শহরে দুটি ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শফিকুল ইসলাম শফিক | সুনামগঞ্জ |
সুনামগঞ্জ পৌর শহরের কাজীর পয়েন্টে কুটুমবাড়ি রেস্টুরেন্টে দুটি ডায়াগনস্টিক সেন্টারের যৌথ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মাহে রমজানের এই ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম, ওসি তদন্ত মোঃ আরিফ উল্লাহ, ডাক্তার মোজাফফর হোসেন, ডাক্তার জসিম উদ্দিন খাঁন, ডাঃ আলী আশরাফ সোহাগ, ডাঃ কবির হোসেন,ডাঃ আফজাল হোসেন,ডাঃ সুভ্র ডাঃ নন্দিতা রায়, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম দিলু, চেম্বার অব কমার্স এর পরিচালক সেলিম আহমদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুনীজনেরা। এই ইফতার মাহফিলের আয়োজন করেন খন্দকার ডায়াগনস্টিক সেন্টার ও নিউ নিরাময় ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মুরছালিন কিবরিয়া ও মোঃ জাকির হোসেন। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পাঠ করেন খন্দকার জামে মসজিদের ইমাম আলিম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও ব্যবসায়ীবৃন্দ।##
জেলার খবর