ঢাকা, মঙ্গলবার, ২ চৈত্র, ১৪৩২, ১৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলের জেলা পরিষদের নয়া প্রশাসক হলেন ওবায়দুল হক নাসির
বিশেষ প্রতিবেদন || Special Report
১৬ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
টাঙ্গাইলের জেলা পরিষদের নয়া প্রশাসক হলেন ওবায়দুল হক নাসির
আলকামা সিকদার | টাঙ্গাইল |
দেশের ১১টি সিটি কর্পোরেশনে প্রশাসক বসানোর পর এবার নতুন করে ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে টাঙ্গাইল জেলা পরিষদের নয়া প্রশাসক নিয়োগ পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
রোববার (১৫ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে। দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সাধারণত জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিএনপির (ধানের শীষ) প্রতিকের প্রার্থী ছিলেন। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে এস এম ওবায়দুল হক নাসির বিএনপির বহিস্কৃত বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী লুৎফর রহমান খান আজাদের কাছে পরাজিত হন।জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর লক্ষ্যে সরকারের এক সিদ্ধান্তের মাধ্যমে জেলা প্রশাসক নিয়োগ করেন।স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে।
জেলার খবর