ঢাকা, মঙ্গলবার, ২ চৈত্র, ১৪৩২, ১৭ মার্চ ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুঃস্থদের মাঝে যাকাতের চেক বিতরণ

বিশেষ প্রতিবেদন || Special Report

১৬ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুঃস্থদের মাঝে যাকাতের চেক বিতরণ

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি | হাসিনুজ্জামান মিন্টু |

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি যাকাত তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১৯ জন অসহায় নারী-পুরুষের প্রত্যেককে ৯ হাজার ৩০০ টাকা করে মোট ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকার চেক প্রদান করা হয়।সোমবার (১৬ মার্চ) রাণীশংকৈল উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। এ সময় উপস্থিত ছিলেন যাকাত কমিটির সদস্য সচিব ও ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ফরহাদ, কমিটির সদস্য আনিসুর রহমান, মডেল মসজিদের কেয়ারটেকার আমিরুল ইসলাম, বেলায়েত হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী এবং স্থানীয় ব্যবসায়ী আব্দুল খালেকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।সভাপতির বক্তব্যে ইউএনও খাদিজা বেগম বলেন, পবিত্র রমজান মাস মানুষকে সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সচ্ছল মানুষের যাকাত ও দান-সহযোগিতার মাধ্যমে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করা সম্ভব। তিনি আরও বলেন, অসহায় মানুষের কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।এ সময় ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ফরহাদ বলেন, ইসলামে যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সঠিকভাবে যাকাত বণ্টনের মাধ্যমে সমাজে দারিদ্র্য কমানো সম্ভব। তাই সমাজের বিত্তবান মানুষকে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেলার খবর

play storeapp store