ঢাকা, মঙ্গলবার, ২ চৈত্র, ১৪৩২, ১৭ মার্চ ২০২৬

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক জেলা পরিষদের প্রশাসক দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান মিজান

বিশেষ প্রতিবেদন || Special Report

১৬ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক জেলা পরিষদের প্রশাসক দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান মিজান

মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান। ১৬ মার্চ সোমবার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ শেষে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ভিপি মিজানুর রহমান মিজান মৌলভীবাজারের রাজনীতিতে সুপরিচিত মুখ। তিনি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।এদিকে, স্থানীয় বাসিন্দারা তার প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, তার দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আনবে।মৌলভীবাজার শহরের বাসিন্দা সুমন মিয়া বলেন,ভিপি মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরে রাজনীতি ও মানুষের জন্য কাজ করে আসছেন। আমরা আশা করি তিনি জেলা পরিষদের দায়িত্ব পেয়ে জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।তিনি আগে উপজেলা চেয়ারম্যান থাকাকালে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তাই জেলা পরিষদের প্রশাসক হিসেবেও তিনি ভালো করবেন বলে আমাদের বিশ্বাস।প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভিপি মিজানুর রহমান মিজান বলেন,মৌলভীবাজার জেলা পরিষদের দায়িত্ব একটি বড় দায়িত্ব। আমাকে এ দায়িত্ব দেওয়ায় আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। আমি চাই জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে। সবার সহযোগিতা পেলে মৌলভীবাজারকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবো।সংশ্লিষ্টদের মতে,ভিপি মিজানুর রহমান মিজান দায়িত্ব গ্রহণ করলে মৌলভীবাজার জেলা পরিষদের কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে এবং জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

জেলার খবর

play storeapp store