ঢাকা, মঙ্গলবার, ২ চৈত্র, ১৪৩২, ১৭ মার্চ ২০২৬
হালুয়াঘাটে ওমর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
বিশেষ প্রতিবেদন || Special Report
১৬ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
হালুয়াঘাটে ওমর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
এম,এ মালেক | হালুয়াঘাট |
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ওমর ফাউন্ডেশন।
সোমবার সকালে উপজেলার উপজেলার ঘাঁসিগাঁও, নাগলা বাজার,বাহির শিমুল বাজার, ধুরাইল বাজার, পাবিয়াজুরি স্কুল এন্ড কলেজ মাঠে এবং করুয়াপাড়া চৌরাস্তা বাজারে ওমর ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার প্রায় ৫ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উন্নতমানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেলের সহধর্মিনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জেলার খবর