ঢাকা, মঙ্গলবার, ২ চৈত্র, ১৪৩২, ১৭ মার্চ ২০২৬
ছাতকে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন || Special Report
১৬ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ছাতকে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
ছাতক প্রতিনিধি |
ছাতকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক আলমগীর হোসেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আলমগীর হোসেন উপজেলার বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টের কাছে সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানাগেছে সিলেট -সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার সুহিতপুর এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মাস্টার আলমগীর হোসেন গুরুতর আহত হন। অটোরিকশার যাত্রী ছিলেন তিনি।আশংকা জনক অবস্থার আলমগীর হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কতা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত লেগুনা ও ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেছে।
জেলার খবর