ঢাকা, মঙ্গলবার, ২ চৈত্র, ১৪৩২, ১৭ মার্চ ২০২৬

টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বিশেষ প্রতিবেদন || Special Report

১৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

আপন সরদার | টঙ্গীবাড়ী প্রতিনিধি |

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে এই ঈদ উপহার প্রদান করা হয়।ঈদ উপহারের মধ্যে ছিল একটি মোরগ (কক), পোলার চাল ১ কেজি, লাচ্ছা সেমাই, লম্বা সেমাই, চিনি ১ কেজি, তেল ১ লিটার, দুধ, পিয়াজ ও লবণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের দাতা সদস্য আলমগীর কাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ভিপি আব্দুল হাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা শাহিন শেখ।এ সময় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক সদস্য আবু বক্কর, আহাদ দেওয়ান, নিশান, দিবস, নিরব, শামিম, নবাব নাইম, জিহাত, অরপি, তানজিলা হক, রিয়া, সিয়াম, রিদুয়ান ও দিন ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। এই সংগঠনের মাধ্যমে রক্তের যোগান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কাজ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জেলার খবর

play storeapp store