ঢাকা, মঙ্গলবার, ২ চৈত্র, ১৪৩২, ১৭ মার্চ ২০২৬
ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি
বিশেষ প্রতিবেদন || Special Report
১৬ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি
বিশেষ প্রতিনিধি | গোপালগঞ্জ |
গোপালগঞ্জে এক সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানিকর পোস্ট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগ সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া এলাকার কোন এক ব্যক্তি “সরা বাংলাদেশ এর নিউজ” নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংবাদিক, সাধারণ মানুষসহ অভিযোগকারী সাংবাদিক ও তার সহকর্মীদের ছবি, তথ্য ও নিউজ সংগ্রহ করে বিকৃতভাবে প্রকাশ করে মানহানিকর পোস্ট করে আসছে। এছাড়াও ওই আইডি থেকে বিভিন্ন সময় ইনবক্সে হুমকি প্রদান করা হয়।আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) হঠাৎ করে ওই ফেসবুক আইডি থেকে সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকারকে ইনবক্সে অর্থ দাবি করে বিভিন্ন শর্ত দেওয়া হয়। শর্তগুলো মানা না হলে এবং বিষয়টি থানা-পুলিশকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার জানান, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর গোপালগঞ্জ জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পিরোজপুর জেলার দায়িত্বও পালন করছেন। দীর্ঘদিন ধরে একজন সাংবাদিক হিসেবে তিনি দৈনিক অগ্নিশিখা,আধুনিক সংবাদ, গোপালগঞ্জ ব্যুরো প্রধান হিসেবে , সু- প্রভাত ঢাকা এর টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি এবং অন্যান্য নিবন্ধনকৃত অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে বিশেষ প্রতিনিধি হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণের মাধ্যমে একাধিকবার প্রশিক্ষণ গ্রহণ করে সনদপ্রাপ্ত হয়েছেন।তিনি বলেন,সরা বাংলাদেশ এর নিউজ” নামের ফেসবুক আইডি থেকে যেভাবে আমাকে নিয়ে মানহানিকর পোস্ট করা হচ্ছে এবং ইনবক্সে অর্থ দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তিনি তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসনসহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত ওই ফেসবুক আইডির পরিচালনাকারী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।একই সঙ্গে তিনি বলেন, দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী রাষ্ট্র ও সরকারের সহযোগিতায় যেন তিনি একজন সাংবাদিক হিসেবে সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।সর্বশেষ তিনি দেশের সকল নাগরিক ও গণমাধ্যমকর্মী সাংবাদিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আজ তাকে যেভাবে হয়রানি, মানহানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এ বিষয়ে সকলের সচেতন ভূমিকা প্রয়োজন।
জেলার খবর