ঢাকা, মঙ্গলবার, ২ চৈত্র, ১৪৩২, ১৭ মার্চ ২০২৬
স্কাউটস সম্পাদকের মৃ/ত্যু/তে গঙ্গাচড়ায় শোকসভা, দায়িত্বে স্বপন
বিশেষ প্রতিবেদন || Special Report
১৬ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
স্কাউটস সম্পাদকের মৃ/ত্যু/তে গঙ্গাচড়ায় শোকসভা, দায়িত্বে স্বপন
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্কাউটসের সম্পাদক স্কাউটার আব্দুস সালামের মৃত্যুতে শোকসভা ও নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী যুগ্ম সম্পাদক সফিয়ার মো. জাকিউল আলম স্বপনকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।সোমবার (১৬ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ শোকসভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে মরহুম আব্দুস সালামের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শোকসভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ, রংপুর জেলা স্কাউটসের সম্পাদক আব্দুর রহিম, উপজেলা স্কাউটসের সহসভাপতি প্রধান শিক্ষক আখের মিঞা ও মতিয়ার রহমান, কমিশনার শফিকুল ইসলাম চাঁদ, সাবেক সম্পাদক ও সহকারী কমিশনার আবুল কাশেম, যুগ্ম সম্পাদক সফিয়ার মো. জাকিউল আলম স্বপন, কোষাধ্যক্ষ রেয়াজুল ইসলাম এবং স্কাউট লিডার ওবাইদুল হক।এ সময় মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর জামাতা ও উপজেলা কাব লিডার রবিউল ইসলাম। সভায় উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সদস্য ও স্কাউটরা উপস্থিত ছিলেন।শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা স্কাউটসের গ্রুপ সভাপতি (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আনিছুর রহমান।পরে বিকেলে হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়।উল্লেখ্য,স্কাউটার আব্দুস সালাম গত বছরের ৯ জানুয়ারি গঙ্গাচড়া উপজেলা স্কাউটসের সম্পাদক নির্বাচিত হন। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ভোরে তিনি ইন্তেকাল করেন।
জেলার খবর