ঢাকা, বুধবার, ৩ চৈত্র, ১৪৩২, ১৮ মার্চ ২০২৬
ঈদুল ফিতর উপলক্ষে লায়ন খোরশেদ আলমের শুভেচ্ছা: ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান
বিশেষ প্রতিবেদন || Special Report
১৭ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ঈদুল ফিতর উপলক্ষে লায়ন খোরশেদ আলমের শুভেচ্ছা: ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান
সাভার প্রতিনিধি |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার ও আশুলিয়াবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব লায়ন মোঃ খোরশেদ আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে বয়ে আনে আনন্দ, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির বার্তা। ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ।তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব।লায়ন খোরশেদ আলম জানান, ঢাকা-১৯ আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা, মাননীয় সংসদ সদস্য ডা. মোঃ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষ থেকেও তিনি সাভার ও আশুলিয়াবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দঘন মুহূর্ত দেশের মানুষের জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। পবিত্র ঈদের শিক্ষা আমাদেরকে ন্যায়, মানবতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে অনুপ্রাণিত করে বলেও তিনি উল্লেখ করেন। দেশ ও জাতির সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।এছাড়া তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।শেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি দেশবাসীসহ সাভার ও আশুলিয়ার সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করেন।
জেলার খবর