ঢাকা, বুধবার, ৩ চৈত্র, ১৪৩২, ১৮ মার্চ ২০২৬
শার্শা কন্যাদহ শহিদুল ইসলামের দাদা-দাদীর রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
১৭ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শার্শা কন্যাদহ শহিদুল ইসলামের দাদা-দাদীর রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ আরিফুল ইসলাম | বেনাপোল প্রতিনিধি |
যশোেরের শার্শা উপজেলা উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে দাদা-দাদীর রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ ই মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫ টার সময় শার্শার উলাশী ইউনিয়ন এর কন্যাদহ হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান টি শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা রবিউল ইসলাম খোকন, শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার,উলাশী ইউনিয়ন এর কন্যাদহ ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী, সাধারণ আবদুল ওহাব,যুবদল নেতা আশানুর রহমান সহ স্থানীয় সকল ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ এবং বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার খবর