ঢাকা, বুধবার, ৩ চৈত্র, ১৪৩২, ১৮ মার্চ ২০২৬
কালিয়াকৈরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বিশেষ প্রতিবেদন || Special Report
১৭ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
কালিয়াকৈরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার ও কল্যাণ তহবিল হতে গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লা, গাজীপুর জেলা জার্সাস এর আহবায়ক শাহ এরশাদ ফকির কালিয়াকৈরে পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ উপকার ভোগী ব্যক্তিবর্গ।
জেলার খবর