ঢাকা, বুধবার, ৩ চৈত্র, ১৪৩২, ১৮ মার্চ ২০২৬
হালুয়াঘাটে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে সংসদ সদস্য সালমান ওমর রুবেল,ত্রাণ ও ঢেউটিন বিতরণ
বিশেষ প্রতিবেদন || Special Report
১৭ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
হালুয়াঘাটে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে সংসদ সদস্য সালমান ওমর রুবেল,ত্রাণ ও ঢেউটিন বিতরণ
এম,এ মালেক | হালুয়াঘাট |
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল।মঙ্গলবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সরকারি সহায়তার হাত বাড়িয়ে দেন।পরিদর্শনকালে সংসদ সদস্য ব্যক্তিগত ও সরকারি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করেন। ঝড়ে যাদের বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে, তাদের পুনর্বাসনের লক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে ঢেউটিন প্রদান করা হয়।
এ সময় গুনারিকান্দা ৩৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে এক ভান্ডিল ঢেউটিন, ২০ কেজি চাল, শুকনা খাবার, ও নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। পরিদর্শন শেষে সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, "প্রাকৃতিক দুর্যোগের ওপর কারো হাত নেই, তবে বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন অনাহারে না থাকে এবং দ্রুত যেন তারা মাথার ওপর ছাদ পায়, সে জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে এই সহায়তা অব্যাহত থাকবে।"উপজেলা প্রশাসন জানায়, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তালিকাভুক্ত বাকি পরিবারগুলোকেও পর্যায়ক্রমে সহযোগিতা করা হবে।ত্রাণ বিতরণকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন:উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাত,এএসপি (হালুয়াঘাট সার্কেল) মো. মিজানুর রহমান,হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলার খবর