ঢাকা, বুধবার, ৩ চৈত্র, ১৪৩২, ১৮ মার্চ ২০২৬
হালুয়াঘাটে ওমর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
বিশেষ প্রতিবেদন || Special Report
১৭ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
হালুয়াঘাটে ওমর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
এম,এ মালেক | হালুয়াঘাট |
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ওমর ফাউন্ডেশন।
মঙ্গলবার সকাল থেকে সারাদিন ব্যাপি উপজেলার ধারা মেঘ শিমুল এগ্রো ফিসারি, হালুয়াঘাট পৌরসভা,শহীদ জিয়া বাজার, শাপলা বাজার এবং সূর্যপুর বাজারে ওমর ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার প্রায় ১০ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উন্নতমানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য সালমান ওমর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।এ সময় স্থানীয় গণ্যমান্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার খবর