ঢাকা, বুধবার, ৩ চৈত্র, ১৪৩২, ১৮ মার্চ ২০২৬
হালুয়াঘাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে আজিজুল আহসান
বিশেষ প্রতিবেদন || Special Report
১৭ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
হালুয়াঘাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে আজিজুল আহসান
এম,এ মালেক | হালুয়াঘাট |
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২৯টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে নয়াপাড়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজিজুল আহসান এর পক্ষ থেকে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড নয়াপাড়াগত শনিবার রাতে জুগলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এতে গ্রামের ২৯টি পরিবারের বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। অনেক পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।ঘটনার খবর পেয়ে আজ মঙ্গলবার ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এলাকায় যান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল আহসান।এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে এক বস্তা করে চাল বিতরণ করেন।সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ত্রাণ বিতরণকালে আজিজুল আহসান বলেন "প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই, কিন্তু এই বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নয়াপাড়ার এই ২৯টি পরিবারের ঘরবাড়ি হারিয়ে যে দুরবস্থা তৈরি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। আগামীতেও যেকোনো প্রয়োজনে আমি তাদের পাশে থাকব।হঠাৎ এই দুর্যোগে দিশেহারা পরিবারগুলো চালের বস্তা হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, ঘরবাড়ি হারিয়ে তারা খুবই অসহায় অবস্থায় ছিলেন, এই মুহূর্তে এই খাদ্য সহায়তা তাদের জন্য বড় একটি অবলম্বন হয়ে দাঁড়িয়েছে
জেলার খবর