ঢাকা, বুধবার, ৩ চৈত্র, ১৪৩২, ১৮ মার্চ ২০২৬

কাইচাইল একতা সমাজ কল্যাণের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিবেদন || Special Report

১৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

কাইচাইল একতা সমাজ কল্যাণের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আপন সরদার | টঙ্গীবাড়ী প্রতিনিধি |

পবিত্র ঈদ-উল-ফিতর কে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন কাইচাইল একতা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭মার্চ) বিকেল ৪ টায় উপজেলার আউটশাহি ইউনিয়নের কাইচাইল খেলার মাঠে অত্র ইউনিয়নের প্রায় ৭০০ নিম্ন আয়ের মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো গরুর গোস্ত,পোলাউ চাল, সেমাই,চিনি, মুড়ি সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

সংগঠনের সহ সভাপতি শরিফুল ইসলাম কিতাব এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আনিসুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খান মনিরুল মনি পল্টন, সহ সভাপতি আকতার হোসেন লাকুড়িয়া,প্রচার সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি,আউটশাহি ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজল ইসলাম খান,ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু সহ আরো অনেকে।সসংগঠনের পক্ষ থেকে শরিফুল ইসলাম কিতাব বলেন,সমাজের হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতেই তাদের এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।উপকার ভোগীরা তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা তাদের ঈদ উদযাপনকে কিছুটা হলেও স্বস্তিদায়ক করে তুলেছে।

জেলার খবর

play storeapp store