ঢাকা, বৃহস্পতিবার, ৪ চৈত্র, ১৪৩২, ১৯ মার্চ ২০২৬
মুন্সিগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার ঈদ পূর্ববর্তী শুভেচ্ছাবিনিময়
বিশেষ প্রতিবেদন || Special Report
১৮ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
মুন্সিগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার ঈদ পূর্ববর্তী শুভেচ্ছাবিনিময়
আবু নাসের লিমন | মুন্সিগঞ্জ |
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর সঙ্গে ঈদ পূর্ববর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রকাশক ও সম্পাদক আশরাফ ইকবাল।বুধবার (১৮ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এই শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠিত হয়।এসময় মুন্সিগঞ্জের বার্তা'র প্রতিনিধি দল পত্রিকাটির বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন। এ সময় তারা স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় জেলা পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে এবং অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করতে পারে।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) ফিরুজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর সম্পাদক আশরাফ ইকবালের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক বর্ষণ মোহাম্মদ, বার্তা সম্পাদক আবু নাসের খান লিমন ও স্টাফ রিপোর্টার রাজু আহমেদ।দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর সম্পাদক আশরাফ ইকবাল বলেন, জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম মানুষের সামনে তুলে ধরতে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, তরুণ সমাজকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিবাচক সমাজ গঠনে মুন্সিগঞ্জের বার্তা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।সৌজন্য সাক্ষাৎ শেষে সকলে জেলার সাংবাদিকতা, পেশাগত উন্নয়ন এবং সামাজিক দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
জেলার খবর