ঢাকা, বৃহস্পতিবার, ৪ চৈত্র, ১৪৩২, ১৯ মার্চ ২০২৬
শুষ্ক মৌসুমে পানি সংকট কাটাতে গঙ্গাচড়ায় ‘রমাকান্ত খাল’ পুনঃখনন শুরু
বিশেষ প্রতিবেদন || Special Report
১৮ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শুষ্ক মৌসুমে পানি সংকট কাটাতে গঙ্গাচড়ায় ‘রমাকান্ত খাল’ পুনঃখনন শুরু
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ‘রমাকান্ত খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৮ মার্চ) বিকেলে মর্ণেয়া ইউনিয়নের আলাল চর এলাকায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এই কার্যক্রমের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, খালটি পুনঃখননের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ সম্ভব হবে এবং ভূগর্ভস্থ পানির স্তর স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখবে। এতে প্রায় ১০ হাজার মেট্রিক টন ধান ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। পাশাপাশি কয়েক হাজার কৃষক উপকৃত হবেন এবং কয়েক হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। খালের দুই পাশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধির উদ্যোগও নেওয়া হবে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি)। এতে বক্তব্য দেন রংপুর-1 আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ড রংপুরের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেন সুজনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলার খবর