ঢাকা, বৃহস্পতিবার, ৪ চৈত্র, ১৪৩২, ১৯ মার্চ ২০২৬
নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
বিশেষ প্রতিবেদন || Special Report
১৮ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
রফিকুল ইসলাম | নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি |
ময়মনসিংহের নান্দাইলে বুধবার(১৮ মার্চ) নান্দাইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আঞ্জু,র সঞ্চালনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি,র প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কাসেম,এ ছাড়াও বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রাসেল সহ প্রমুখ।এ সময় উক্ত ইফতার মাহফিলে শিক্ষক,সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার খবর