ঢাকা, বৃহস্পতিবার, ৪ চৈত্র, ১৪৩২, ১৯ মার্চ ২০২৬
শ্রীনগরে তন্তরপ্রবাসীদের আয়োজনে দরিদ্রদের মাঝে ঈদ উপহার নগদ অর্থ প্রদান
বিশেষ প্রতিবেদন || Special Report
১৮ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শ্রীনগরে তন্তরপ্রবাসীদের আয়োজনে দরিদ্রদের মাঝে ঈদ উপহার নগদ অর্থ প্রদান
আব্দুল মান্নান সিদ্দিকী |
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর এলাকার প্রবাসীদের আয়োজনে তন্তর প্রবাসী ওয়েল-ফেয়ার ফাউন্ডেশন'-এর পক্ষ হতে,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এলাকার হত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।১৫ মার্চ রোজ রবিবার বিকেলে সাড়ে তিনটায় তন্তর বাজারে এ অর্থ প্রদান করা হয়।উক্ত অর্থ প্রদান অনুষ্ঠানে এক প্রবীণ ব্যক্তিকে ১০ হাজার টাকা,৬৩ জনকে ৩ হাজার,৪ জনকে ২ হাজার এবং ২ জনকে ১ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৯৭ হাজার টাকা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি, শিক্ষানুরাগী মোঃ দেলোয়ার হোসেন (জাপান প্রবাসী)-এর সভাপতিত্বে,বক্তব্য রাখেন ,সহ-সভাপতি খালেদুজ্জামান সেন্টু (মালয়েশিয়া প্রবাসী), সহ-সভাপতি নুরে আলম (কানাডা প্রবাসী), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী), যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন (ইতালি প্রবাসী), যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব শেখ (মালয়েশিয়া প্রবাসী), সাংগঠনিক সম্পাদক রিপন পাইক (ফ্রান্স প্রবাসী), যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী), মীর শহিদুল ইসলাম (জাপান প্রবাসী), অর্থ সম্পাদক মোঃ আল কাউসার (ফ্রান্স প্রবাসী), যুগ্ম অর্থ সম্পাদক আলামিন (মালয়েশিয়া প্রবাসী), প্রচার সম্পাদক শামীম সরদার (আমেরিকা প্রবাসী) এবং আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান বাদল (সিঙ্গাপুর প্রবাসী)।অনুষ্ঠান শেষ পর্বে উপস্থিত সকলকে নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলার খবর