ঢাকা, বৃহস্পতিবার, ৪ চৈত্র, ১৪৩২, ১৯ মার্চ ২০২৬

ঈদযাত্রা নিরাপদে রাখতে রংপুরজুড়ে র‍্যাব-১৩’র কড়া নিরাপত্তা

বিশেষ প্রতিবেদন || Special Report

১৮ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ঈদযাত্রা নিরাপদে রাখতে রংপুরজুড়ে র‍্যাব-১৩’র কড়া নিরাপত্তা

শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রংপুর বিভাগজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিভাগের প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি, বসানো হয়েছে চেকপোস্ট এবং জোরদার করা হয়েছে তল্লাশি কার্যক্রম।র‍্যাব-১৩ সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের প্রবেশদ্বার মডার্ণ মোড়ে স্থাপন করা হয়েছে বিশেষ ‘সাপোর্ট সেন্টার’। এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন র‍্যাব সদস্যরা। বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে এই কেন্দ্র কাজ করছে।

এছাড়া রংপুর, গাইবান্ধা, নীলফামারী ও দিনাজপুরসহ বিভাগের বিভিন্ন জেলায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকে একাধিক গোয়েন্দা টিম মাঠে কাজ করছে। শপিংমল, বাস টার্মিনাল ও রেলস্টেশনসহ জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে ফুট প্যাট্রোল।চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাব সদস্যরা। ঈদকে কেন্দ্র করে জাল টাকার বিস্তার ঠেকাতে শপিংমলগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।একই সঙ্গে বাজারমূল্য নিয়ন্ত্রণ ও অবৈধ মজুতদারী রোধে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অনলাইনে গুজব ও অপতথ্য ঠেকাতে সক্রিয় রয়েছে র‍্যাবের সাইবার মনিটরিং টিম।র‍্যাব-১৩ যাত্রীদের বাসের ছাদ, ট্রাক বা পিকআপে ঝুঁকিপূর্ণ ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। ট্রেনের ছাদ বা ইঞ্জিনে ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।র‍্যাব-১৩ জানিয়েছে, ঈদের ছুটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের ‘রোবাস্ট পেট্রোল টিম’ সর্বদা প্রস্তুত থাকবে। যেকোনো প্রয়োজনে ০১৭৭৭৭১১৩৯৯ নম্বরে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।উৎসবের সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে স্বস্তির ঈদ উপহার দিতে মাঠে থাকার কথা জানিয়েছে র‍্যাব-১৩।

জেলার খবর

play storeapp store