ঢাকা, শনিবার, ৬ চৈত্র, ১৪৩২, ২১ মার্চ ২০২৬

আমতলীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এইচ এম কাওসার মাদবর

বিশেষ প্রতিবেদন || Special Report

১৯ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

আমতলীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এইচ এম কাওসার মাদবর

নিজস্ব প্রতিবেদক |

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমতলী উপজেলাসহ দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং দৈনিক সংবাদ ও মাল্টিমিডিয়া এনপিবি’র উপজেলা প্রতিনিধি এইচ এম কাওসার মাদবর।আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগের মহিমায় ভাস্বর এই উৎসবের তাৎপর্য তুলে ধরেন।

এইচ এম কাওসার মাদবর বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও কৃচ্ছ্রতা পালনের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত। ঈদ মানেই আনন্দ, তবে এই আনন্দ কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানবিকতা, সহমর্মিতা এবং আত্মশুদ্ধির এক অনন্য মাধ্যম। রমজানের শিক্ষা যেন আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিফলন ঘটে, সেটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বজুড়ে নানা সংকট ও অস্থিরতা বিরাজমান থাকলেও ঈদ আমাদের হৃদয়ে নতুন আশার সঞ্চার করে। ঈদের প্রকৃত শিক্ষা হলো সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সাম্য ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়া। উৎসবের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছে যায়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।দায়িত্বশীল উদযাপনের আহ্বান-সাংবাদিক নেতা কাওসার মাদবর তার বার্তায় আরও যোগ করেন, পারস্পরিক সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করা আমাদের নৈতিক কর্তব্য। তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন সুস্থ ও সুন্দর সংস্কৃতির মাধ্যমে এই উৎসবকে আনন্দময় করে তোলে।শুভেচ্ছা বার্তার পরিশেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বলেন, আল্লাহ আমাদের সকলকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। আমাদের প্রিয় মাতৃভূমি সকল সংকট থেকে মুক্ত থাকুক এবং প্রতিটি মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক।

(ঈদ মোবারক)

জেলার খবর

play storeapp store