ঢাকা, শুক্রবার, ৫ চৈত্র, ১৪৩২, ২০ মার্চ ২০২৬
ডামুড্যায় ট্রলি–বাইসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র রমজান নি/হ/ত
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ডামুড্যায় ট্রলি–বাইসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র রমজান নি/হ/ত
সোহেল রানা | (ডামুড্যা) শরীয়তপুর |
বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের ধনই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত রমজান ওই এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, রমজান বাইসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে সড়ক নিরাপত্তা নিয়ে।এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল জানান, নিহত রমজানের পরিবারের পক্ষ মামলা না নেয়ার আবেদনের প্রেক্ষিতে এবং জেলা পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশক্রমে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
জেলার খবর