ঢাকা, শুক্রবার, ৫ চৈত্র, ১৪৩২, ২০ মার্চ ২০২৬

মহাসড়কে নিরাপত্তা ডিউটি কার্যক্রম সরেজমিনে তদারকি করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার

বিশেষ প্রতিবেদন || Special Report

১৯ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

মহাসড়কে নিরাপত্তা ডিউটি কার্যক্রম সরেজমিনে তদারকি করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার

রকসী সিকদার | সাতকানিয়া উপজেলা চট্টগ্রাম |

আজ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ বিভাগের আওতাধীন বিভিন্ন মহাসড়ক ও থানা এলাকায় পুলিশের নিরাপত্তা ডিউটি কার্যক্রম পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও পটিয়া এলাকায় অবস্থান করে ট্রাফিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এছাড়াও তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।এ সময় পুলিশ সুপার বলেন,পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের ঘরমুখো যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হয়।উক্ত পরিদর্শনকালে সংশ্লিষ্ট এলাকার অফিসার ইনচার্জ, সার্কেল অফিসার, হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণ পুলিশের এ ধরনের তৎপরতা ও কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জেলার খবর

play storeapp store