ঢাকা, শুক্রবার, ৫ চৈত্র, ১৪৩২, ২০ মার্চ ২০২৬
বেনাপোল মরহুম আব্দুল খালেকের পরিবারের মাঝে তারেক রহমান ঈদ সামগ্রী উপহার প্রদান
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
বেনাপোল মরহুম আব্দুল খালেকের পরিবারের মাঝে তারেক রহমান ঈদ সামগ্রী উপহার প্রদান
মোঃ আরিফুল ইসলাম | বেনাপোলপ্রতিনিধি |
শার্শা উপজেলার ০৫ নং পুটখালী ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, মরহুম শহীদ আব্দুল খালেক-এর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, জনাব তারেক রহমান-এর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এই সহমর্মিতা শুধু একটি উপহার নয়, বরং একটি পরিবারের দুঃসময়ে পাশে থাকার দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য-সচিব, তরুণ প্রজন্মের সাহসী নেতৃত্ব যুবনেতা ইমদাদুল হক ইমদাদ। এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ।শহীদ আব্দুল খালেক-এর আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন৷
জেলার খবর